শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৮:১১ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে ব্যথা বাড়ছে? চিকিৎসকদের মতে যেসব কারণ দায়ী

শরীরে ব্যথা বাড়ার পেছনে অন্যতম কারণ হলো উচ্চ মাত্রার মানসিক চাপ। কারণ মানসিক চাপ পেশীর টান বাড়ায় এবং শরীরের প্রদাহ প্রতিক্রিয়া বাড়িয়ে ব্যথার তীব্রতা বৃদ্ধি করে।এ ছাড়াও নানা রকম শারীরিক, মানসিক বা পরিবেশগত কারণে শরীরে ব্যথা বাড়তে পারে। 

অপর্যাপ্ত ঘুম: অপর্যাপ্ত বা নিম্নমানের ঘুম ব্যথার সংবেদনশীলতা বাড়িয়ে দিতে পারে। ঠিকমতো ঘুম না হলে শরীর কোষগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারাতে শুরু করে। ফলে সহজেই শরীরে ব্যথা বাড়ে।

অতিরিক্ত ইউরিক অ্যাসিড: মানুষের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ ইউরিক অ্যাসিড থাকে। সাধারণত পুরুষের ক্ষেত্রে ২.৪ থেকে ৭, এবং নারীদের ক্ষেত্রে ২.৪ থেকে ৬ মিলিগ্রাম ইউরিক অ্যাসিড প্রতি ডেসিলিটারে থাকাটা স্বাভাবিক। এর চেয়ে মাত্রা বেড়ে গেলে তাকে বলে হাইপার ইউরেসিমিয়া। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে  অস্থিসন্ধি বা জয়েন্টে ব্যথা ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়ার পরিবর্তন: তাপমাত্রার পরিবর্তন আর্থ্রাইটিস বা অন্যান্য দীর্ঘস্থায়ী ব্যথার অবস্থাকে প্রভাবিত করতে পারে। 

Advertisement

খাদ্যাভ্যাস: কিছু নির্দিষ্ট খাবার, যেমন প্রক্রিয়াজাত খাবার বা প্রদাহ সৃষ্টিকারী উপাদানযুক্ত খাবার, শরীরের প্রদাহ বাড়িয়ে দিতে পারে।

শারীরিক পরিশ্রম: অতিরিক্ত পরিশ্রম বা একেবারেই পরিশ্রম না করা, উভয়ই ব্যথা বাড়ার কারণ হতে পারে। 

ধূমপান: ধূমপান রক্ত প্রবাহকে প্রভাবিত করে এবং শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে ব্যাহত করে, যা দীর্ঘস্থায়ী ব্যথাকে আরও খারাপ করে তোলে।

পানিশূন্যতা: পর্যাপ্ত পরিমাণে পানি পান না করার ফলে পেশীতে ব্যথা এবং খিঁচুনি হতে পারে।

ব্যথার ধরন, তীব্রতা এবং ব্যথার নির্দিষ্ট স্থান (যেমন শরীরের একপাশে বা বাম দিকে) লক্ষ্য করুন, সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিন। সূত্র: অ্যাপোলো হসপিটাল

 

  • সর্বশেষ