শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৩:০৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন ভিটামিন এর অভাবে ডায়াবেটিস হয়

সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি ডায়াবেটিসসহ অন্যান্য বিপাকীয় সমস্যা থেকে রক্ষা পেতে কিছুটা সময় বাইরে কাটানো ভালো।

ভিটামিন ডি শরীরে ক্যালশিয়াম শোষণে সাহায্য করে হাড় ও পেশীর স্বাস্থ ভালো রাখে। সূর্যালোকের মাধ্যমে ত্বক প্রাকৃতিকভাবেই ভিটামিন ডি তৈরি করে। এছাড়া খাবারের মাধ্যমেও মানুষ ভিটামি ডি পেয়ে থাকে, যেমন দুধ।

এই গবেষণার রচয়ীতা স্পেনের ইউনিভার্সিটি অব মালাগা’র মানুয়েল মাকাস-গনজিলেজ বলেন, “আমাদের গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি স্থুলতার চাইতে শরীরে শর্করার রাসায়নিক পরিবর্তন বা গ্লুকোজ মেটাবলিজম’য়ের ক্ষেত্রে বেশি সংশ্লিষ্ট।”

আগের এক গবেষণায় দেখা গেছে যাদের ভিটামিন ডি’র ঘাটতি রয়েছে তাদের শরীর তুলনামূলকভাবে স্থুল। নতুন গবেষণায় দেখা গেছে, শরীরে শর্করার মাত্রার সঙ্গে ভিটামিন ডি’র সরাসরি সম্পর্ক রয়েছে। তবে বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) এর সঙ্গে সম্পৃক্ত নয়।

Advertisement

গবেষকরা ১৪৮ জন অংশগ্রহণকারীর ভিটামিন ডি বায়োমেকার্স (প্রাণীর শরীরে পরিমাপ যোগ্য পদার্থ যার মধ্যে রোগ, সংক্রমণ বা পরিবেশের প্রভাব থাকে) তুলনামূলক পর্যালোচনা করেন। অংশগ্রহণকারীদের বিএমই এবং ডায়াবেটিস, প্রি-ডায়াবেটিস বা শরীরে শর্করার সমস্যা নাই এই অনুসারে শ্রেণীবদ্ধ করা হয়।

গবেষকরা অংশগ্রহণকারীদের রক্তের ধারায় ভিটামিনি ডি’র মাত্রা এবং অ্যাডিপোজ টিস্যু বা চর্বিতে থাকা ভিটামিন ডি রিসেপ্টর জিন এক্সপ্রেশন পরিমাপ করে।

পর্যবেক্ষণে দেখা গেছে অংশগ্রহণকারীদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে তাদের চাইতে যারা স্থুল তবে শর্করা সম্বন্ধীয় কোনো সমস্যা নেই তাদের ভিটামিন ডি’র পরিমাণ বেশি।

পাশাপাশি যারা শুকনা অথচ ডায়াবেটিস বা শর্করার সমস্যা রয়েছে তাদের তুলনামূলকভাবে ভিটামিন ডি’র মাত্রা কম।

গবেষণাটি ক্লিনিকল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম জার্নালে প্রকাশিত হয়।

সূত্র: নিউস টোয়েন্টিফোর 

  • সর্বশেষ