শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১১:২৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা শিখছেন ভিকি কৌশল

ভিকি কৌশল

হ্যাপী আক্তার: বাংলার মানুষদের মন জয় করতে বলিউডি তারকাদের এই ফমুর্লা বহুদিনের পুরনো। এবার সেই পথে বলিউড তারকারা ভিকি কৌশল। তিনি কলকাতায় পা রাখলে ৩টি কথা বলেন। এক হলো- আমি তোমাকে ভালবাসি, আই লাভ মিষ্টি দই এবং কেমন আছেন!  সংবাদ প্রতিদিন

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ভিকি লিখলেন, ‘কেমন আছেন?’ ব্যস, ভিকির এই পোস্ট দেখে নেটিজেনদের মধ্যে শোরগোল শুরু। কেউ কেউ তো ভিকির সঙ্গে রসিকতাও শুরু করে দিলেন।

ছবিতে দেখা গিয়েছে, বিমানে বসে রয়েছেন ভিকি। মুম্বই থেকে কলকাতা আসছেন। কলকাতায় পা দেওয়ার আগেই সবার কুশল সংবাদ নিলেন ভিকি। তাই তো লিখলেন, ‘কেমন আছেন?’

ভিকির এই পোস্ট নজরে পড়েছে অভিনেত্রী মধুমিতা সরকারেরও। ভিকিকে কলকাতায় স্বাগত জানালেন অভিনেত্রী। অন্যদিকে ভক্তদের কেউ কেউ ভিকিকে চা খাওয়ার নিমন্ত্রণও করলেন। কেউ আবার রসগোল্লা খাওয়াতে চান ভিকিকে!

সোমবার সকালেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় বলিউড তারকাকে। মেঘনা গুলজার পরিচালিত ‘শ্যাম বাহাদুর’ ছবির শুটিং করতেই ভিকির কলকাতায় আগমন।

ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে মেঘনার নতুন ছবি ‘শ্যাম বাহাদুর’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ভিকি। ইতোমধ্যেই তার লুক প্রকাশ্যে এসেছে এবং তা প্রশংসাও পেয়েছে। তাই ছবি নিয়ে প্রত্যাশা বেশি। 

জানা গিয়েছে, বাইপাসের এক পাঁচতারা হোটেলে থাকছেন ভিকি। শুটিং তিনি করবেন বারাকপুরের ক্যান্টনমেন্টে। সেখানে এক সেনা অফিসারের পুরনো বাড়িকে সেট বানিয়ে শ্যাম মানেকশর বাড়ি হিসেবে দেখানো হবে।

কলকাতার ফোর্ট উইলিয়ামেও ভিকির শুটিং হওয়ার কথা। ৭ থেকে ৮দিন কলকাতায় থাকবেন ভিকি। কড়া নিরাপত্তাতেই তার শুটিং হবে। তারপর চলে যাবেন উটিতে। সেখানে ‘শ্যাম বাহাদুর’ ছবির পরের পর্বের শুটিং হওয়ার কথা। ছবিতে ভিকি ছাড়াও রয়েছেন ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রী, নীরজ কবির মতো অভিনেতা-অভিনেত্রী।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনার প্রধান ছিলেন মানেকশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই গল্পই উঠে আসবে ছবিতে। সেনা কমকর্তা মানেকশর লড়াই, তার জীবনের উত্থান-পতনের কাহিনি নিয়ে ছবিটি বানাতে চলেছেন মেঘনা। ‘রাজি’-র পর এটি তার দ্বিতীয় দেশাত্মবোধক ছবি। 

এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছেন ভিকি। পেয়েছেন জাতীয় পুরস্কার। ‘শ্যাম বাহাদুর’ও অভিনেতার জীবনে একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিকে রবিবারই প্রকাশ্যে এসেছে ভিকির নতুন ছবি ‘গোবিন্দা নাম মেরা’র ট্রেলার। করণ জোহর প্রযোজিত ছবিতে ভিকির সঙ্গে রয়েছেন ভূমি পেড়নেকর ও কিয়ারা আডবাণী।

এসপি/এইচএ

  • সর্বশেষ