শিরোনাম
◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার ◈ ৮ গোলের মহারণে শেষ মুহূর্তের নাটক, হার এড়ালো ম‌্যা‌নচেস্টার ইউনাইটেড ◈ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনায় ৬ ব্রিটিশ রাজনীতিকের চিঠি ◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ ◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে প্রকাশ্যেই এক মহিলার হাতে চড় খেতে হয়েছিল অভিষেক বচ্চনকে!

টাইমস অব ইন্ডিয়া: সবার ধারণা তারকা সন্তান হওয়া মানেই জীবন খুব সহজ, কিন্তু অভিষেক বচ্চনের ক্ষেত্রে গল্পটা একটু ভিন্ন। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ছেলে হওয়ায় প্রতি পদক্ষেপে বাবার সঙ্গে তার তুলনা করা হতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক তার জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

অভিনয় নয়, হতে চেয়েছিলেন ব্যবসায়ী। খুব কম মানুষই জানেন যে, অভিষেক শুরুতে অভিনেতা হতে চাননি। তার স্বপ্ন ছিল করপোরেট জগতে নাম করা। সেজন্য তিনি বিদেশে পড়াশোনা করতেও গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের টানে শেষ পর্যন্ত তাকে রুপালি পর্দায় পা রাখতে হয়।

সিনেমা হলে চড় খেলেন অভিষেক অভিষেকের ক্যারিয়ারের শুরুর দিকটা মোটেও মসৃণ ছিল না। ২০০২ সালের কথা, তখন তার একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল। অভিষেক জানান, তার ‘শারাত’ সিনেমাটি কেমন চলছে তা দেখতে তিনি মুম্বাইয়ের একটি সিনেমা হলে গিয়েছিলেন।

সেখানে এক অচেনা মহিলা হল থেকে বেরিয়ে হুট করে অভিষেককে একটি চড় মেরে বসেন। চড় মেরে ওই মহিলা রাগের মাথায় বলেছিলেন, তুমি তোমার পরিবারের জন্য কলঙ্ক! তোমার আর অভিনয় করা উচিত নয়।

অভিষেক জানান, সেই সময় কথাটি শুনে তার খুব খারাপ লেগেছিল এবং তিনি ভেঙে পড়েছিলেন। তবে আজ সফল হওয়ার পর সেই ঘটনার কথা মনে পড়লে তিনি হাসেন। বাইরে থেকে জীবন খুব ঝকঝকে মনে হলেও, নিজেকে প্রমাণ করতে অভিষেককে যে কতটা সংগ্রাম করতে হয়েছে, এই ঘটনাই তার বড় প্রমাণ।

  • সর্বশেষ