শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুসিক উপ-নির্বাচন

এবার নতুন ভোটাররা রাখতে পারেন নিয়ামক ভূমিকা, চান টেকসই উন্নয়ন

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য মেয়র পদে উপ-নির্বাচনে ১২ হাজার ৫৩৮ জন ভোটার এবারই প্রথম বারের মত কোন সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট প্রদান করবেন। নতুন এই ভোটাররাই মেয়র পদে ফলাফল নির্ধারণে নিয়ামক ভূমিকা পালন করতে পারেন। তরুণ এই ভোটারদের দাবি, যিনি মেয়র হবেন তিনি যেন নগরীতে টেকসই উন্নয়ন করেন। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে কুমিল্লা নগরীকে যেন বেকারমুক্ত করা হয়। গ্রিন এবং ক্লিন সিটিও দেখতে চান এই তরুণ ভোটাররা। 

[৩] কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেনের দপ্তর সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। ২০২২ সালে ভোটার ছিলেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। প্রায় ২১ মাসের ব্যবধানে ২৭টি ওয়ার্ডে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১২ হাজার ৫৩৮ জন। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দেবেন ভোটাররা। গত তিনটি নির্বাচনের মধ্যে দুটি নির্বাচন ইভিএমে হয়েছে। এবারও ইভিএমে ভোট হবে।

[৪] কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসীন জামাল বলেন, ‘সড়কের অবস্থা খারাপ। সড়ক ঠিক করতে হবে। কান্দিরপাড়ে যানজট লেগেই থাকে। পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী চাই।’

[৫] কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার ভোটার ইসরাত জালাল বলেন, ‘কুমিল্লা প্রাচীন শহর। কিন্তু শহরটি পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। একটা ঘিঞ্জি পরিবেশ। উন্নয়নকাজগুলো পরিকল্পিত হওয়া দরকার।’

[৬] নগরের আশ্রাফপুর এলাকার ভোটার সুমাইয়া আক্তার বলেন, ‘শহরে যানজট বেশি। বিভিন্ন ধরনের যানবাহনের কারণে যানজট ক্রমে বাড়ছে। নতুন মেয়রের কাছে যানজটমুক্ত নগরী চাই।’

[৭] অশোকতলা এলাকার ভোটার কাউসার আহমেদ বলেন, ‘কর্মসংস্থানের সুযোগ চাই। কাজের প্রতিশ্রুতি যিনি দেবেন, তাকে ভোট দেব।’

[৮] হীরাপুর এলাকার ভোটার সালমা বেগম বলেন, নারীদের কাজের ক্ষেত্র তৈরি করতে হবে। প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করতে হবে।

[৯] নাম প্রকাশ না করার শর্তে তিনজন ভোটার বলেন, এখানে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি খুবই নাজুক। সড়কের মধ্যে নালার পচা দুর্গন্ধযুক্ত তরল ময়লা ফেলা হয়। সড়ক সম্প্রসারণও কম হচ্ছে। অতীতে সড়কের ও নালার উন্নয়নকাজ টেকসই হয়নি। সমন্বয় করে নগরের উন্নয়ন চাই।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ