শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব হেভিওয়েট প্রার্থী টিকতে পারলেন না ভোটের লড়াইয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। এরমধ্যে জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা রয়েছেন। এছাড়াও বিএনপি, খেলাফত মজলিস ও এনসিপির তিন আলোচিত প্রার্থী রয়েছেন। জামায়াতের পরাজিত হেভিওয়েট প্রার্থীরা হলেন- দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আলোচিত আইনজীবী শিশির মনির। বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদ, ইসলামী আন্দোলনের ফয়জুল করিম, এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম।

বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া দাঁড়িপাল্লার প্রার্থীদের মধ্যে মিয়া গোলাম পরওয়ারের ব্যবধান তিন হাজার ভোট, হামিদুর রহমান আযাদ ২৮ হাজার ও শিশির মনিরের ব্যবধান ৩৯ হাজার ভোট। খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। কক্সবাজার-২ আসনে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে ৮৯ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন। সুনামগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রতীকে নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ হারুন হেরে যান জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে। দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩। অন্যদিকে ধানের শীষ প্রতীকে হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট।

ওদিকে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরে যান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি ৮ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন। এদিকে বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের কাছে হেরে যান ইসলামী আন্দোলনের ফয়জুল করীম।

 

  • সর্বশেষ