শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না পেয়ে তরুণ-তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লায় টাকার জন্য কয়েকজন যুবক দুই তরুণ-তরুণীকে একটি কক্ষে আটকে রেখে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে। সম্প্রতি ৩ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এটি ২০২২ সালের ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

[৩] স্থানীয় কয়েকজন জানায়, ভুক্তভোগী দুই তরুণ-তরুণী সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা উপজেলার গৌরীপুর বাজারে ভাড়া বাসায় থাকতেন। তবে উভয়ে স্বামী-স্ত্রী কিনা সেটি নিশ্চিত করতে পারে নি পুলিশ।

[৪] ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষে দুই তরুণ-তরুণীকে জোর করে বিবস্ত্র করার চেষ্টা করছে ৪ থেকে ৫ জন যুবক। এসময় ওই তরুণীকে বলতে শোনা যায়, ভাই যেভাবেই হোক টাকা ব্যবস্থা কইরা দিমু। আমাদেরকে ছাইড়া দেন। কিন্তু এসব কথায় কর্ণপাত না করেই তাদের বিবস্ত্র করার চেষ্টা করে অভিযুক্তরা। এক পর্যায়ে প্রথমে তরুণ ও পরে তরুণীর মাথার চুল ধরে তাদের বিবস্ত্র করে তারা। পরে উভয়কে একসঙ্গে দাঁড় করিয়ে ভিডিও ধারণ করা হয়।

[৫] বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, এটি ২০২২ সালের ঘটনা। আমরা কয়েকদিন আগে জেনেছি। আসামিরা প্রায় শনাক্ত। ভুক্তভোগী ছেলেটি দেশের বাইরে থাকে। সে এ বিষয়ে কথা বলতে চায় না। উভয়ে স্বামী-স্ত্রী কিনা সেটিও জানতে পারি নি।

[৬] তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা খুবই সিরিয়াস। আমাদের টিম কাজ করছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ