শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা

শারমিন সুলতানা

শেখ ফরিদ আহমেদ, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন সুলতানা (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। উপজেলার কুশলিয়া ইউনিয়নে সোমবার রাতে এ ঘটনাটি ঘটে। আত্মহননকারী শারমিন সুলতানা একই এলাকার ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামের মেয়ে। 

মৃতের স্বজনরা জানান, ‘শারমিন সুলতানা দক্ষিন শ্রীপুর কুশলিয়া স্কুল এ্যান্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সোমবার ফল প্রকাশের পর সে পাশ না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সবার অজান্তে রাত ৯টর দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শারমিন। পরিবারের লোকজন সেটা বুঝতে পেরে দ্রুত দরজা ভেঙে তাকে মূমুর্ষ অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান জানান, ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেননি এবং তাদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ