শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার ৪ সদস্য

এম আর আমিন: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো- জহির আলম (১৬), মোস্তাকিম (২২), দেলোয়ার হোসাইন সাইমন (২৩) ও আব্দুর রহমান ওরফে আরিফ (৩৫)।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি সিপিইউ, তিনটি মনিটর, একটি স্ক্যানার ও প্রিন্টার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা জালিয়াতির মাধ্যমে এ পর্যন্ত পাঁচ হাজারের মতো জন্ম নিবন্ধন তৈরি করেছে। (২৪ জানুয়ারি) দুপুরে সিএমপির মিডিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের উপপুলিশ কমিশনার ডা. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ।

তিনি বলেন, ‘৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৮ নম্বর (বন্দর) ওয়ার্ড সার্ভার থেকে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর ওয়ার্ড (পাহাড়তলী) সার্ভার থেকে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর ওয়ার্ড (পতেঙ্গা) ৮৪টি জন্ম নিবন্ধন তৈরি করা হয়। বিষয়টি ওয়ার্ড কমিশনাররা জানতে পেরে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি তদন্ত করতে গিয়ে জালিয়াতির সঙ্গে একাধিক চক্র সক্রিয় থাকার তথ্য পাওয়া যায়। এর সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, জাতীয় পরিচয়পত্র জালিয়াতির সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। 

প্রতিনিধি/জেএ 

  • সর্বশেষ