শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরের  প্রকৌশলীকে হাতুড়ি পেটায় মামলা দায়ের, নিরাপত্তাহীনতায় কর্মকর্তা-কর্মচারীরা

আজিজুল হক, বেনাপোলঃ যশোরের বেনাপোল স্থলবন্দরের উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসান জোয়াদ্দারকে রোহার পাইপ ও হ্তুড়ি দিয়ে  পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে বন্দরের আবাসিক এলাকার পাশে কয়েকজন মুখোশধারী তাঁর পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে গুরুতর  তিনি আহত হন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেন্ডার সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, এ ঘটনায় পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

এদিকে, বন্দরের একজন কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মস্থলে যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা।

সংশ্লিষ্টদের মতে, বন্দর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শ আশরাফ হোসেন জানান, এ ঘটনায় সোমবার বিকালে মামলা দায়ের হয়েছে। পুলিশ  অপরাধী গ্রেফতারে মাঠ পর্যায়ে কাজ করছে।

  • সর্বশেষ