শিরোনাম
◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি)দুপুরে গ্রেপ্তারকৃত বৈষম্যবিরোধী মামলায়  আসামী মো. রিয়াদ সরকার(২৭) ও মো. খোকন বেপারী (৫২)কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মডেল থানার সেকেন্ড অফিসার(এসআই) ইহসান হাসান জানান, রবিবার( ৪ জানুয়ারি) দিবাগতরাতে  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছাত্রলীগ ও কৃষিলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত—মো. রিয়াদ সরকার উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি সে তুলাতলী গ্রামের মো.আলাউদ্দিন সরকারের ছেলে ও মো. খোকন বেপারী কৃষকলীগ দাউদকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সে বিটেশ্বর ইউনিয়নের মাতলা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে৷

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ