শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার সকল ধর্মের নাগরিকদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর

কল্যাণ বড়ুয়া, ​বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বর্তমান সরকার দেশের সকল ধর্মের নাগরিকদের সমান সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে।

​রবিবার সন্ধ‌্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলকদর খাল সংলগ্ন পশ্চিম চাম্বল বাংলা বাজার সর্বজনীন করুণাময়ী কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় পূজারী ও ভক্তদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বাংলা বাজার সর্বজনীন করুণাময়ী কালী মন্দির পূজা মণ্ডপের সভাপতি গুরুধন দাশের হাতে নগদ ২০ হাজার টাকা উপহার হিসেবে তুলে দেন। এসময় পূজা কমিটির নেতৃবৃন্দ জানান, এর আগে সরকারিভাবে বরাদ্দকৃত ৬০০ কেজি চাল বিক্রির বিপরীতে ২০ হাজার টাকা বরাদ্দ পেয়েছিল মণ্ডপটি।

​মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: ​উপজেলা প্রশাসন ও পুলিশ: বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামজীদুর রহমান তন্ময়, এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, এবং চাম্বল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল্লাহ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদ নেতা শেখর কুমার দত্ত, সঞ্জয় চক্রবর্তী মানিক, চাম্বল বাংলা বাজার সর্বজনীন করুণাময়ী কালী মন্দির পূজা মণ্ডপের সভাপতি গুরুধন দাশ ও সম্পাদক রতন দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ।

পরবর্তীকালে জেলা প্রশাসক বাঁশখালী পৌরসভার জলদীর ঐতিহ্যবাহী ‘শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ’, ‘সাধনপুর পল্লী মঙ্গল সমিতি মণ্ডপ’ এবং ‘বাণীগ্রাম জগন্নাথধাম সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ’ পরিদর্শন করেন এবং পূজা উদ্‌যাপনের সার্বিক খোঁজখবর নেন।