শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতাদের সন্তান বিদেশে, কর্মীরা জীবন নষ্ট করছে দেশে: হাসনাত

রাজনীতিবিদদের সন্তান ও সাধারণ কর্মীদের পরিবারের মধ্যকার চরম বৈষম্য এবং ভবিষ্যৎ নষ্ট করার নোংরা চর্চা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণির সাম্প্রতিক এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এই কড়া প্রতিক্রিয়া জানান তিনি।বক্তব্যে চিফ হুইফ বলেন,  ৩ ছেলে আমেরিকা থাকে। জন্মলগ্ন থেকে আমেরিকার সিটিজেন। আমেরিকায় থাকে। আমেরিকায় ভালো জব করে এবং সেখানে শান্তিতে আছে।

রাজনীতিকদের দ্বিমুখী আচরণের সমালোচনা করে হাসনাত মন্তব্য করেন, দেশের রাজনীতিবিদদের দেশপ্রেমের নমুনা এতটাই করুণ যে তারা দেশের মাটিতে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়তেও ন্যূনতম ভরসা পান না।

তিনি লেখেন, রাজনীতিবিদরা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিদেশে পাঠিয়ে দেন, আর দেশে থাকা সাধারণ পরিবারের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে তাদের নিজেদের পেছনে স্লোগান দেওয়ানোর কাজে ব্যবহার করেন। অথচ সাধারণ কর্মীরা নেতার পেছনে ঘুরে নিজের অমূল্য জীবন নষ্ট করছে এবং পরিবারের হক নষ্ট করছে।

নেতা ও সাধারণ কর্মীদের পরিবারের নির্মম বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, অর্থের অভাবে অসহায় কর্মীর সন্তানকে অসুস্থ অবস্থায় চিকিৎসা করাতে হয় চানখারপুলের হাসপাতালে, অথচ সেই একই সময়ে রাজনীতিকদের সন্তানেরা বিদেশে লিভারপুলের মতো জায়গায় আয়েশী জীবনযাপন করে।

রাজনীতির প্রচলিত এই নির্মম বাস্তবতাকে তুলোধুনো করে হাসনাত চরম ক্ষোভ প্রকাশ করে লেখেন—‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে।’ এ ধরনের আত্মঘাতী অন্ধ রাজনীতি থেকে সাধারণ তরুণদের চোখ খোলার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ