শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে রাস্তা-বসতবাড়ি

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রিল ড্রেজার মেশিনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় ড্রেজারের পাইপ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ড্রেজারটি দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার পুটিখালী ইউনিয়নের পুটিখালী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ড্রেজারটির কার্যক্রম বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুটিখালী গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস খানের নিজ জমিতে প্রায় দুই মাস ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, দৈবজ্ঞহাটী ইউনিয়নের বাসিন্দা ড্রেজার মালিক বেদার শেখ জমির মালিকের সহযোগিতায় ওই বালু উত্তোলন করছিলেন। অবৈধভাবে বালু বিক্রি করে তারা বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিলেন বলেও স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে এলাকার পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি রাস্তা এবং আশপাশের কয়েকটি গ্রামের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ছিল। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে মাটি ধসে যাওয়া, নদীভাঙন ও পার্শ্ববর্তী স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

Advertisement

বিষয়টি শনিবার স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান। তিনি সরেজমিনে গিয়ে ড্রেজারের কার্যক্রম বন্ধ করে দেন এবং পাইপগুলো ভেঙে দেন।

অভিযানের সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোরেলগঞ্জ শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান বলেন, অভিযানের সময় ড্রেজার মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে জমির মালিক ইলিয়াস খানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ড্রেজারের পাইপগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং ড্রেজারটি দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ড্রেজারটি পুনরায় চালু করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।