শিরোনাম
◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:১৭ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে ঋণের নামে ভয়ংকর প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইনে ঋণ দেওয়ার নামে পরিচালিত কিছু মোবাইল অ্যাপে নিবন্ধন করলেই গ্রাহকের মোবাইল ফোনে সংরক্ষিত ফোন নম্বর, ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও ও ক্ষুদে বার্তা অ্যাপ নিয়ন্ত্রণকারীদের হাতে চলে যাচ্ছে। আর এসব তথ্য ব্যবহার করে অর্থ দাবি করাসহ ব্ল্যাকমেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর ছবি প্রকাশের হুমকি দিয়ে গ্রাহকদের হয়রানিও করা হচ্ছে।

তাই এ বিষয়ে ব্যাংকের গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এসব অ্যাপের মাধ্যমে ঋণ প্রদান সম্পূর্ণ অবৈধ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এ ধরনের ঋণ কার্যক্রম পরিচালনা অবৈধ। একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

Advertisement

আরো জানানো হয়, এসব অ্যাপের নিয়ন্ত্রণকারীরা সরাসরি শাস্তিযোগ্য অপরাধ করছেন। পাশাপাশি এসব অ্যাপে নিবন্ধন করে আর্থিক লেনদেনে অংশ নেওয়া ঋণগ্রহীতারাও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।

এই পরিস্থিতিতে অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বেআইনি ঋণ কার্যক্রম পরিচালনা এবং এতে অংশগ্রহণ থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে লাইসেন্সবিহীন ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্মের বিষয়ে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক।

আজ রবিবার এক সতর্কবার্তায় এসব প্ল্যাটফর্মে লেনদেন না করার জন্য সর্বসাধারণকে পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা প্ল্যাটফর্মগুলো হলো— বহুদূরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়াক, একে পে, বিডি পে, সাজঘরপে, আস্থাপে/সিপে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটিপে. ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়াপে। 

বাংলাদেশ ব্যাংক সতর্কবার্তায় বলেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা দেওয়া ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ আইনের ৪(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা দিতে পারে না। একই আইনের ৩৭(১) ধারায় এ অপরাধের শাস্তির বিধান রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে লাইসেন্স ছাড়াই পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়া এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে বলে জানানো হয়েছে।

কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত ও আইনি ঝুঁকি এড়াতে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা এবং এসব প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

  • সর্বশেষ