শিরোনাম
◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিরু‌দ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরই মধ্যে স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে তারা।

গতকাল ভারতের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ পরেই ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরে যাওয়ার কথা কিমো পলের। যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন শামার স্প্রিঙ্গার। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

পলের বদলি হিসেবে বিবেচনায় ছিলেন ওজে শিল্ডস ও নিয়াল স্মিথ। কিন্তু চোটের কারণে তাদের দলে নিতে পারে সিডব্লিউআই।

এদিকে, পলের বদলি হিসেবে সুযোগ পাওয়া স্প্রিঙ্গারের এখনো টেস্টে অভিষেক হয়নি। ক্যারিবিয়ানদের হয়ে এখন পর্যন্ত ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে প্রথম শ্রেনির ক্রিকেটে তার পরিসংখ্যান বেশ ভালো। ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে ১ হাজার ৪৩ রানের পাশাপাশি ৫৮টি উইকেট শিকার করেছেন স্প্রিঙ্গার।

আগামী ২৮ অক্টোবর প্রথম টেস্টে মিরপুরে বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচ ৫ নভেম্বর, চলবে ৯ নভেম্বর পর্যন্ত সিলেটে।

বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান, জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

  • সর্বশেষ