শিরোনাম
◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:২১ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এগিয়ে গিয়েও জয়হীন ম‌্যান‌চেস্টার ইউনাইটেড

‌স্পোর্টস ডেস্ক : এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করেছে মাইকেল ক্যারিকের দল। এতে লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে জয়ের দেখা পেল না তারা।

ম্যাচের প্রথমার্ধে ব্রায়ান এমবুমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। বিরতির পর ডমিনিক ক্যালভার্ট-লুইনের গোলে সমতায় ফেরে লিডস। ইউরি টিলেমান্সের পাস থেকে গোল করে এমবুমো চলতি লিগে নিজের গোলসংখ্যা চারটিতে নেন। ক্যালভার্ট-লুইনেরও এটি চতুর্থ গোল, সব কটিই ঘরের মাঠে।

শেষ দিকে জয়সূচক গোলের সুযোগ পেয়েছিল লিডস। তবে যোগ করা সময়ে আন্টোনের শট আটকে দিয়ে ইউনাইটেডকে হার থেকে বাঁচান গোলরক্ষক সানা লমেন্স।

লিগে সাত ম্যাচে মাত্র এক জয় পাওয়া ইউনাইটেড ৭ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে। ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লিডস।

  • সর্বশেষ