শিরোনাম
◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'মিসাইলের বাবা র‌য়ে‌ছে ইরানের কাছে, এটি এখন নিক্ষেপের জন্য প্রস্তুত'

আন্তর্জা‌তিক ডেস্ক : ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়কের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, সামরিক শক্তিধর শত্রুরা এখন ইরানের জনগণকে সম্মান করতে বাধ্য হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা ‘বোমার জননী’ দিয়ে হামলার হুমকি দিচ্ছে, কিন্তু তাদের জেনে রাখা উচিত, ইরানের কাছে থাকা ‘মিসাইলের বাবা' নিক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সারি শহরে এক সামরিক মহড়ায় বক্তব্য দেওয়ার সময় জেনারেল নাকদি এসব কথা বলেন। --- সূত্র, পার্সটু‌ডে

তিনি আরও বলেছেন, ইরানের জনগণের ন্যায় ও সত্যের পক্ষে আওয়াজ দেশের জন্য নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছে।

টানা ২৩১ রাত ধরে ইরানের জনগণের বিপুল ও উৎসবমুখর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এই উপস্থিতি তাদের আত্মমর্যাদা ও সাহসিকতার প্রতীক। শত্রুদের জেনে রাখা উচিত, মানবতা বিক্রি করার বস্তু নয়। ইরানের জনগণের প্রতিরোধের শক্তি শহীদ ইমাম ও অন্যান্য শহীদের রক্ত থেকে উৎসারিত।

  • সর্বশেষ