শিরোনাম
◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:০৩ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে

স্পোর্টস ডেস্ক : অনলাইন বেটিং ও জুয়া সংক্রান্ত তদন্তের কারণে এতদিন মাঠে নামা হয়নি মোহাম্মদ রিজওয়ানের। তদন্তের কারণে তার মোবাইল ফোনও জব্দ করা হয়েছিল। এবার সেই বাধা পেরিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন উইকেট কিপার এই ব্যাটার।

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ এর শেষ রাউন্ডে খেলতে পারবেন তিনি। সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবে খেলবেন তিনি। এমনটাই খবর পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের। -- ডেইলি ক্রিকেট 

রিজওয়ানের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ হাফিজ। যিনি এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন। মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর মাঠে ফেরার সুযোগ পেয়েছেন রিজওয়ান। তবে তার বিরুদ্ধে চলমান তদন্তের বিষয়ে কিছু জানায়নি পিসিবি।

এদিকে, নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার অনুমতি চেয়ে পিসিবির কাছে আবেদন করেছেন রিজওয়ান। এনপিএলের একটি ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করে রেখেছেন পাকিস্তানের উইকেট কিপার এই ব্যাটার।

তবে প্রেসিডেন্টস কাপে খেলার অনুমতি পেলেও এনপিএলে খেলার এনওসি কিংবা ছাড়পত্র পাননি রিজওয়ান। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্টস কাপ শেষ হলে এনপিএলের জন্য তাকে এনওসি দিতে পারে পিসিবি। কারণ, ঘরোয়া লিগ চলাকালে খেলোয়াড়দের এনওসি দিতে চায় না পিসিবি। যার ফলে রিজওয়ানের এনপিএল ভাগ্য ঝুলে আছে।

  • সর্বশেষ