শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্যামগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ওই কর্মীর নাম জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় কর্মরত। এ ঘটনায় সোহেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সে শ্যামগ্রাম গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে কিস্তির টাকা সংগ্রহের সময় সোহেল তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁর কাছ থেকে সংগ্রহ করা দেড় লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়া হয়।

গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, কিস্তির টাকা সংগ্রহের সময় তাঁর প্রতিষ্ঠানের কর্মী জসিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আহত জসিমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ