শিরোনাম
◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর?

স্পোর্টস ডেস্ক : তিন বছর পর আবারও ভারতের মাটিতে ফিরছে আইপিএলের ক্রিকেটারদের নিলাম। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর গোয়ার একটি বিলাসবহুল হোটেলে বসবে ২০২৭ সালের আইপিএলের মিনি নিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সম্ভাব্য তারিখ ও ভেন্যুর কথা জানিয়ে প্রাথমিক বার্তা পাঠিয়েছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এই বার্তা পাঠানো হয়। দলগুলোর সম্মতি পাওয়ার পর নিলামের তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করবে বিসিসিআই। নিলামের প্রস্তুতি ও যাতায়াতের ব্যবস্থা আগেভাগে নিশ্চিত করতেই এই উদ্যোগ।

তবে ১৬ ডিসেম্বরই নিলাম অনুষ্ঠিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক ও কর্মকর্তাদের জানানো হলে বিষয়টি স্পষ্ট হবে। একই দিনে বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ থাকায় সূচি নিয়েও আলোচনা হতে পারে। --- আনন্দবাজার

সর্বশেষ ২০২৩ সালে ভারতের কোচিতে হয়েছিল আইপিএলের নিলাম। এরপর ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেদ্দা এবং ২০২৬ সালে আবুধাবিতে নিলাম আয়োজন করা হয়। এবার আবারও দেশের মাটিতে ফিরছে ক্রিকেটারদের কেনাবেচার এই আয়োজন। তবে এটি মিনি নিলাম; পূর্ণাঙ্গ বা মেগা নিলাম নয়।

বিদেশে নিলাম আয়োজন নিয়ে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আপত্তি জানিয়েছিল। তাদের মতে, বিদেশে দলীয় কর্মকর্তা, অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যাতায়াত এবং ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়। এবারও আবুধাবিতে নিলাম আয়োজনের কথা বিবেচনায় ছিল। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে ভারতেই আয়োজনের উদ্যোগ নিয়েছে বোর্ড।

  • সর্বশেষ