শিরোনাম
◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্র্যাঞ্চাইজি লিগের চাপে কমছে গতি, তরুণ পেসারদের নিয়ে উদ্বিগ্ন ব্রেট লি

স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিপুল অর্থ উপার্জন আর দীর্ঘ ক্যারিয়ারের চিন্তায় ফাস্ট বোলাররা কি গতি কমিয়ে দিচ্ছেন? আধুনিক ক্রিকেটে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে নিয়মিত বল করা পেসারের সংখ্যা কমে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি।

উইজডেনের ‘স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে লি বলেন, তরুণ পেসারদের আরও আগ্রাসী হয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির মাইলফলক ছোঁয়ার চ্যালেঞ্জ নেওয়া উচিত। তাঁর আশঙ্কা, দীর্ঘ ক্যারিয়ার গড়া ও আর্থিক নিরাপত্তার চিন্তায় বোলাররা সর্বোচ্চ গতিতে বল করার ঝুঁকি এড়িয়ে চলছেন। -- আজকাল

২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬০.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন লি। তাঁর চেয়ে বেশি গতিতে বল করার স্বীকৃত নজির রয়েছে পাকিস্তানের শোয়েব আখতারের, যিনি ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

লি মনে করেন, দীর্ঘদিন খেলতে গিয়ে শরীরের ওপর চাপ কমানোর প্রবণতায় অনেক পেসার ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বদলে ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বল করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে ওয়ার্কলোড ব্যবস্থাপনা ও চোট এড়ানোর গুরুত্ব মেনেও তাঁর প্রত্যাশা, দীর্ঘ ক্যারিয়ারের ভাবনায় গতি ও আগ্রাসনের সঙ্গে আপস করবেন না তরুণ বোলাররা।

  • সর্বশেষ