শিরোনাম
◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নটিংহ্যাম ফরেস্টের বিরু‌দ্ধে আর্সেনালের ক‌ষ্টের জয়

‌স্পোর্টস ডেস্ক : ম্যাচজুড়ে নিষ্প্রভ আর্সেনাল। লক্ষ্যে শট মাত্র একটি, সেটিও জালে জড়াল প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে। সেই সৌভাগ্যের গোলে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে হারিয়ে কোনোমতে তিন পয়েন্ট তুলে নিল মিকেল আর্তেতার দল।

প্রিমিয়ার লিগে রোববার নটিংহ্যামের মাঠে জয়ের দেখা পায় আর্সেনাল। তাতে স্বাগতিকদের মাঠে লিগে টানা দুই মৌসুম জয়হীন থাকার হতাশাও কাটল তাদের।

বল দখলে আধিপত্য ছিল আর্সেনালের, কিন্তু আক্রমণে ধার ছিল না। উল্টো ম্যাচের প্রথম সুযোগটি তৈরি করে নটিংহ্যাম। ড্যান এনডোয়ের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যাওয়ার পথে আঙুল ছুঁইয়ে দেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রাইয়া। তাতে কর্নার পায় স্বাগতিকেরা।

প্রথমার্ধে আর্সেনালের সেরা সুযোগ বলতে কাই হাভার্টজের একটি হেড, সেটিও লক্ষ্যে থাকেনি। বিরতির আগে দুই দলের কেউই লক্ষ্যে শট রাখতে পারেনি।

Advertisement

বিরতির পরও বদলায়নি খেলার চিত্র। ৭১ মিনিটে মার্টিন ওদেগোরের পাস থেকে বক্সে ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মারেন ডেক্লান রাইস। আর্সেনালের হতাশা তখন আরও দীর্ঘ হওয়ার শঙ্কা।

তবে ৮০ মিনিটে বদলে যায় স্কোরলাইন। রাইসের পাস পেয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢোকেন ননি মাদুয়েকে। একজনকে কাটিয়ে তাঁর নেওয়া জোরালো শট প্রতিপক্ষের আরেক খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে জালে ঢোকে। গোলরক্ষকের কিছুই করার ছিল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্সেনাল।

এরপর আর সমতা ফেরাতে পারেনি নটিংহ্যাম। গোলের জন্য আর্সেনালের চেয়ে বেশি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র দুটি। তাতে আসরে চতুর্থ হার এড়ানো হয়নি তাদের।

সাত ম্যাচে ছয় জয় ও ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আর্সেনাল। সব ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ব্রাইটন, ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ চেলসি। সাত ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে নটিংহ্যাম ফরেস্ট।

  • সর্বশেষ