শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৪ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও)

বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডির সংগীত বিদ্যাপীঠ ছায়ানট ভবনে আন্দোলনকারীরা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। সিসি ক্যামেরা-ভবনের দরজা, জানালা ও অন্যান্য সরঞ্জাম এতে ক্ষতিগ্রস্ত হয়।

কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে এসময়। আগুন দেন ভবনের বাইরে। পরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advertisement

সরেজমিনে দেখা যায়, ৬ তলা ভবনটির নিচ তলায় আগুন লাগানোর চিহ্ন রয়ে গেছে। তোশক, তবলা, চেয়ার, হারমোনিয়াম সবকিছু ভাঙাচোরা অবস্থায় রয়েছে। দোতলা থেকে ছয়তলার প্রতিটি কক্ষে থাকা সব জিনিসপত্র, বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী একজন কর্মী জানান, হামলা ভাঙচুরে অফিসের দলিল ও শিক্ষার্থীদের কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুর করা হয় সভাপতির কক্ষ, বিদ্যায়তন, রমেশ চন্দ্র স্মৃতি মিলনায়তন, মূল মিলনায়তন, শৌচাগার।

advertisement

তিনতলার একটি কক্ষে হারমোনিয়াম ও স্তুপাকারে রাখা কিছু বই পোড়ানো ছিল। সনজীদা খাতুন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পেইন্টিংটি কেটে ফেলা হয়েছে।

রাত সোয়া তিনটায় ছায়ানট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

advertisement

ছায়ানটে হামলার বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতি ডা. সারওয়ার আলী সমকালকে বলেন, আজ শুক্রবার সন্ধ্যায় ছায়ানটের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। ছায়ানট স্থির প্রত্যয়ে যাত্রায় অবিচল থাকবে।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করে।

এরপর তারা ডেইলি স্টার ভবনে গিয়ে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। ভবনটির নিচের তিনটি তলায় যখন আগুন জ্বলছিল, তখন প্রাণ বাঁচাতে সংবাদকর্মীরা ছাদে গিয়ে আশ্রয় নেন। পরে আটকে পড়া সংবাদকর্মীদের ক্রেন ব্যবহার করে উদ্ধার করা হয়।

 

  • সর্বশেষ