শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার আকাশে যুদ্ধবিমানের মনোমুগ্ধকর প্রদর্শনী (ভিডিও)

মহান বিজয় দিবস উপলক্ষে ‘এয়ার শো’ চলছে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ‘এয়ার শো’ শুরু হয়। এয়ার শোতে অংশ নেওয়া উড়োজাহাজগুলো হরেক রকমের রং ছড়াচ্ছে আকাশে। অন্যদিকে হেলিকপ্টারগুলো বহন করছে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা।

দেখা যায়, রং ছড়াতে ছড়াতে একসঙ্গে পাঁচটি উড়োজাহাজ তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকার আকাশে আসছে। এরপর উড়োজাহাজগুলো কয়েকটি চক্কর দিয়ে চলে যাচ্ছে।

advertisement

এর কয়েক মিনিট পর আবার পাঁচটি উড়োজাহাজ আসছে রং ছড়াতে ছড়াতে। পরে এগুলো রং ছড়াতে ছড়াতে পাঁচ দিকে চলে যায়।

যখনই উড়োজাহাজগুলো আসছে, তখনই দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ উড়োজাহাজগুলোর ছবি তুলছেন, কেউ কেউ করছেন ভিডিও। ‘এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে দর্শনার্থীদের ঢল নেমেছে।

advertisement

আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা। কপালে বাঁধা জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড়। লাল-সবুজের পোশাক পরেও এসেছেন অনেকে।

সকালে সরেজমিনে দেখা যায়, আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটক দিয়ে দর্শনার্থীরা সারি ধরে প্রবেশ করছেন। নিরাপত্তাতল্লাশি করে সবাইকে প্রবেশ করানো হয়।

advertisement

পুরোনো বিমানবন্দরে প্রবেশের ফটক সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বন্ধ করে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, প্রবেশ করতে না পারা অনেকেই ফটকের সামনে অবস্থান করছেন।

  • সর্বশেষ