শিরোনাম
◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর দক্ষিণখানে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রাজধানীর দক্ষিণখান এলাকায় শাজাহান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে দক্ষিণখানের নর্দ্দাপাড়ার তালতলায় এ ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাজাহান নামে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে তিনি ফোর্স নিয়ে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, নিহত শাজাহান স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী, প্রকাশ্যে সড়কে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা বিষয়টি এখনো জানা যায়নি। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। 

 

  • সর্বশেষ