শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০২:১৬ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদির ওপর হামলার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় জাতীয় ছাত্রশক্তি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ ব্লকেড কর্মসূচিতে নামেন সংগঠনটির নেতাকর্মীরা।

advertisement

জাতীয় ছাত্র শক্তির নেতাদের দাবি, জুলাই যোদ্ধা ওসমান হাদি গুলিবিদ্ধ হলেও মূল হোতাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন তারা।

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, অনতিবিলম্বে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। জনবিপ্লবকে নস্যাৎ করতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তারা।

advertisement

এদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আজ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান ছাড়াও মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ আরও ২ জন রয়েছেন।

সবশেষ রোববার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও ফয়সালের বান্ধবী মারিয়া। তাদের কাছ থেকে ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

advertisement

ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। হাদির এক আত্মীয় মামলার বাদী হন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এএসআই রকিবুল হাসান।

  • সর্বশেষ