শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় ◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি ◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১১:১৬ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পল্লবী‌তে দোকানে ঢুকে থানা যুবদল নেতা কিব‌রিয়া‌কে গুলি করে হত্যা 

নিজস্ব প্রতি‌বেদক : রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করে‌ছে সন্ত্রাসীরা। কিব‌রিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে পল্লবী থানার ১২ নং সেকশ‌নের সি ব্ল‌কের ১৩ নম্বর রো‌ডের এক‌টি হার্ডওয়‌্যারের দোকা‌নে গুলির এ ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, পল্লবী সেকশন-১২-এ বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে প্রবে‌শের পর পরই মোটরসাইকেলযোগে চারজন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে গোলাম কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

 কারা তাকে গুলি করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়