শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৫:০৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় বাসে আগুন, তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মেরুল বাড্ডায় বাসে আগুন এবং তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে।

বনানী থানার এসআই জানে আলম গণমাধ্যমকে বলেন, ‘মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পানির ট্যাংকের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর মহাখালীর আমতলী মোড় এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে।’

আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসী তা নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানান তিনি।

  • সর্বশেষ