শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুনে ডেভিলসের সাথে ৯ উইকেটের জয় কালান্দার্সের

স্পোর্টস ডেস্ক: [২] টি-টেন লিগে জয় দিয়ে যাত্রা শুরু করা পুনে ডেভিলস দ্বিতীয় ম্যাচে জিততে পারলনা। শুক্রবার ২৯ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে কালান্দার্সের কাছে ৯ উইকেটে হেরে গেল নাসির হোসেনের দল পুনে ডেভিলস।

[৩] শুক্রবার ২৯ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে আবু ধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নামে পুনে। ওপেনার টম কোলারের ব্যাটে ভাল সূচনা পায় দলটি। ঝড়ো ব্যাটিং করেন দারউইশ রাসুলিও। দুজনের ব্যাটে ভর করে ২ উইকেটে ১০৭ রান তোলে পুনে ডেভিলস। ২৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন টম ও ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন রাসুলি।

[৪] জবাবে ব্যাট করতে নেমে টম ব্যান্টনের ব্যাটে ঝড়ে ৩ ওভারেই ফিফটি পূরণ করে কালান্দার্স। শুক্রবার ২৯ জানুয়ারি শুরুতে বল হাতে আসেন পুনে অধিনায়ক নাসির। কিন্তু সুবিধা করতে পারেননি। ১ ওভারেই দেন ২১ রান।

[৫] পুনে ডেভিলস বোলারদের পিটিয়ে ৭.১ ওভারেই জয় তুলে নেয় কালান্দার্স। ১৮ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন টম ব্যান্টন। ১৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন কালান্দার্স অধিনায়ক সোহেল আকতার।

[৬] সংক্ষিপ্ত স্কোর:

পুনে ডেভিলস ১০৭/২(১০ ওভার)
টম কোলার ৫৪(২৮), রাসুলি ৩৯/(২৪)
সুলতান ১/১২

কালান্দার্স ১০৮/১(৭.১ ওভার)
ব্যান্টন ৪৫(১৮), সোহেল ৩৩(১৩)
আনসারী ১/২২

- ক্রিকইনফো

  • সর্বশেষ