শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূমিদস্যু আলী হাসানের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

বগুড়া প্রতিনিধিঃ [২] বগুড়া শহরের পুরান বগুড়ার আলী হাসানের জমি দখল সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভুক্তভোগী মহল সহ নির্যাতিত এলাকাবাসীরা। শুক্রবার সকাল ১১টায় তার বিচারের দাবিতে শহরতলীর তিনমাথা এলাকায় বাইপাস রোডে ভুক্তভুগি ও নির্যাতিত এলাকাবাসী মানববন্ধন করেছে। মানবন্ধনে আলী হাসানের নিকট থেকে যে সকল মানুষ নির্যাতিত ও নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন তারা অংশগ্রহণ করেন।

[৩] মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন বগুড়া সদরের শিকারপুরের বাসিন্দা মতিয়ার রহমান ও খান্দার মালগ্রামের বাসিন্দা নুরুল ইসলাম ওরফে নুরু কামার, ভুক্তভুগি মমিনুল ইসলাম, আতিয়ার রমান মন্টু এবং ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুর রাজ্জাক।

[৫] এসময় বক্তারা বলেন, আলী হাসান আদালতের নির্দেশ অমান্য করে দখল করছে জমি, নির্মাণ করছে ভবন সহ নানান স্থাপনা। রাতারাতি ট্রাক হেলপার থেকে বনে গেছেন শত কোটি টাকার মালিক। গড়ে তুলেছে বাড়ী, গাড়ী, তেলের পাম্প (আলী হাসান ফিলিং স্টেশন), পুরান বগুড়ায় দখল করে নিয়েছে কয়েক একর জমি, কিনেছেন ট্রাক, ট্যাংক লরি সহ অনেক কিছু। গড়ে তুলেছেন, ভূমিদস্যু বাহিনী সহ ব্যক্তিগত বাহিনী, নাম ভাঙ্গছে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার। তার অত্যচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই, শুনতে হয় নানান ধরনের হুমকি ধামকি। এমনকি আলী হাসান পুলিশি হয়রানির হুমকি ধামকি প্রদান করে এবং বলে বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির আমার ধর্ম ভাই, কিছু বললেই ওসি সাহেবের গরম দেখায়।

[৬] আমরা এলাকাবাসী, আলী হাসানের হুমকির ভয়ে মূখ খুলতে পারি না। তারা অতিদ্রুত আলী হাসানের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানান। না হলে ভবিষ্যতে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন। কর্মসুচিতে আরো উপস্থিত ছিলেন মাসুদ, সন্তোষ, ফরহাদ, সাইফুল ইসলাম, মানিক, সুমন, আতোয়ার, মাসুদ (২), আব্দুল্লাহ, রাসেল, মামুন, মাছুম, মিজান, মোহন এবং মনির প্রমুখ।

[৭] বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এ প্রতিবেদক-কে বলেন, ধর্ম ভাই বলতে কোন কিছুই নাই। আলী হাসান জবর দখল বা যে কোন অন্যায় করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ