শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের নিয়ম ভেঙে গাড়িবহর নিয়ে ওয়ারীতে ঢুকলেন ডিএসসিসির নির্বাহী কর্মকর্তা !

সাদেক আলী : [২] পুরান ঢাকার ওয়ারী এলাকায় লকডাউনের মধ্যেই গাড়িবহর নিয়ে ঢুকলেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক। বললেন, সবকিছু চলছে ঠিকঠাক। এদিকে রেডজোনে থাকা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সময়টিভি

[৩] শনিবার সকাল থেকে ২১ দিনের লকডাউনে পুরান ঢাকার ওয়ারী এলাকা। জীবাণুমুক্তকরণ ও জরুরি সেবাদান ছাড়া কোনো গাড়ি প্রবেশের অনুমতি না থাকলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজেই ভাঙলেন নিয়ম। ৮-১০ টি গাড়ির বহর নিয়ে প্রবেশ করলেন ভেতরে। কারণ জানতে চাইলে বললেন, ভুল হয়েছে।

[৪] দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রথম দিন ছোটখাট কিছু জটলা থাকতে পারে। আমাদের তো অভিজ্ঞতা নেই। কালকে থেকে আর এরকম হবে না।

[৫] এদিকে, প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে-বের হতে দেয়া হয়নি। গৃহকর্মীরাও ভেতরে কাজে যাওয়ার অনুমতি পাননি। এদিকে ভেতরে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে না পারায় ক্ষতির আশঙ্কা জানান অনেক ব্যবসায়ী। ১ লাখেরও বেশি মানুষের বাস ওয়ারীতে এখন পর্যন্ত ৪৬ জন করোনা পজিটিভ হয়েছেন।

  • সর্বশেষ