শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ম্যাচে ৪ লাল কার্ড ও ১৪ হলুদ কার্ড দেখানোর রেকর্ড

রাকিব উদ্দীন : তুরস্কের সুপার লিগে এক ফুটবল ম্যাচে ১৪ টি হলুদ কার্ডের পাশাপাশি ৪ লাল কার্ড দেখিয়ে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে রেফারি। শুক্রবার (৩০ আগস্ট) গালাতাসারে এবং কাইসেররিস্পোরের মধ্যকার ম্যাচে এটি ঘটে। নাটকীয় এই ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের আট মিনিটের গোলে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে গালাতাসারে।

গালাতাসারের ফরোয়ার্ড আদেম বুয়ুকের ৯৮ মিনিটের গোলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পেয়েছে। তবে এর আগে কাদির হাস স্টেডিয়ামে ঘটে গেছে লঙ্কা কাণ্ড। দুই দল মিলিয়ে মোট ১৪টি হলুদ কার্ড আর ৪টি লাল কার্ড দেখেছে এই ম্যাচে।

ম্যাচের ৩৮ মিনিটে পেড্রো হেনরিকের গোলে এগিয়ে যায় কাইসেরি। প্রথমার্ধে লিডে থেকেই শেষ করে কাইসেরি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গালাতাসারেকে সমতায় ফেরায় ইউনুস বেলহান্ডা। এরপর শেষ বাঁশির ৩ মিনিট আগে রায়ান বাবেলের গোলে ২-১ গোলের লিড নেয় গালাতাসারে। তবে ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। দুই দলের দুই ফুটবলারের লাল কার্ড দেখা তখনও বাকি। ৯০ মিনিটে উমুত বুলুত গোল করে কাইসেরিকে ২-২ গোলে সমতায় ফেরায়। নাটকীয় ম্যাচে ৯০ মিনিট শেষের পরেও অতিরিক্ত সময়ের আট মিনিটে গোল করেন গালাতাসারের আদেম বুয়ুক। আর এতেই অবিশ্বাস্য এই ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে গালাতাসারে।

তুরস্কের ফুটবল যে এমনটাই তা বলতে অপেক্ষা রাখে না। তবে এই ম্যাচটি যেন ছাড়িয়ে গেছে সব কিছুকেই। ম্যাচের ৩৪ মিনিটে রেফারি প্রথম হলুদ কার্ড দেখান গালাতাসারের মিড ফিল্ডার ইউনুস বেলহান্ডাকে। এরপরই বদলে যায় পুরো ম্যাচের চিত্র। এরপর একে একে দুই দলের ১০জন ফুটবলার ১৪টি হলুদ কার্ড এবং ৪টি লাল কার্ডের মুখ দেখেন।

গালাতাসারের এমরে মোর ম্যাচের ৮৯ মিনিটে পর পর দুইটি হলুদ কার্ডের পর লাল কার্ডে দেখে মাঠ ছেড়ে যান। আর বাকি তিনটি লাল কার্ড দেখেন কাইসেরিস্পোরের আয়মেন আবেডেনর, পেড্রো হেনরিক আর উমুত বুলুত।

গালাতাসারে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘এ’ তে অবস্থান করছে। গ্রুপ ‘এ’ তে আরও আছে প্যারিস সেইন্ট জার্মেইন, রিয়াল মাদ্রিদ এবং ক্লাব ব্রাগগে। আগামি ২ অক্টোবর পিএসজির সাথে ম্যাচ দিয়ে গালাতাসারের চ্যাম্পিয়নস লিগ শুরু হবে।

  • সর্বশেষ