শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমডিএমকে প্রধানের মন্তব্য, ভারত যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে তখন দেশটির অংশ থাকবে না কাশ্মীর

রাশিদ রিয়াজ : ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক দল এমডিএমকে প্রধান ভাইকো বলেছেন,  কাশ্মীরকে তলিয়ে দিয়েছে বিজেপি, কাশ্মীর সমস্যার জন্যে ৭০ শতাংশ দায়ী বিজেপি ও ৩০ শতাংশ দায়ী কংগ্রেস, বললেন এমডিএমকে প্রধান ভাইকো। জম্মু ও কাশ্মীর নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই বিতর্ক দানা বাঁধল এমডিএমকে প্রধান ভাইকোর মন্তব্যে।সোমবার এমডিএমকে প্রধান ভাইকো বলেন যে দেশ (India) যখন তার স্বাধীনতার শততম বছর উদযাপন করবে তখন কাশ্মীর আর ভারতের থাকবে না। ওরা (বিজেপি) কাশ্মীরকে কাদার মধ্যে তলিয়ে দিয়েছে। আমি এর আগেও কাশ্মীর সম্পর্কে আমার মতামত প্রকাশ করেছি ।

ভাইকো আরও বলেন যে তাঁর দল প্রয়াত মুখ্যমন্ত্রী ও ডিএমকের প্রতিষ্ঠাতা সি এন আন্নাদুরাইয়ের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে, যা ‘আন্না' নামে খ্যাত হবে। আমরা আগামী মাসে আন্নার জন্মদিন উদযাপন করতে যাচ্ছি আর সেই উপলক্ষে আমরা একটি জনসভারও আয়োজন করতে চলেছি । আজ আমি সেই সভামঞ্চটি কীভাবে নির্মাণ করা হচ্ছে এবং সভাস্থলটির সামগ্রিক অবস্থা খতিয়ে দেখতে এসেছি, বলেন এমডিএমকে প্রধান ভাইকো।

গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদার অবলুপ্তি ঘটিয়ে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা করে মোদি সরকার। যদিও এই সিদ্ধান্তের প্রতিবাদ করে প্রতিবেশী দেশ পাকিস্তান, তাঁরা জানায় যে এ ব্যাপারে রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হবে তাঁরা।এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়