শিরোনাম
◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ০৯ মে, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কোরিয়ান ছবিতে গোয়েন্দা সালমান খান

মুসফিরাহ হাবীব: ‘ভেটেরান’ নামের কোরিয়ান একটি ছবির রিমেকে এবার গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের ভাইজান সালমান খান। ইতোমধ্যেই ছবির স্বত্ব কিনে নিয়েছেন অভিনেতা-প্রযোজক অতুল অগ্নিহোত্রী ।

তিনি বলেছেন, “আমি ছবিটি দেখেছি। ভালো লেগেছে। মনে হয় সলমানের সঙ্গে ছবিটি করা যাবে। আমি তাকেও দেখিয়েছি, তারও দারুণ লেগেছে। সলমান ছবিটি করতে রাজি হয়েছেন। ছবিতে তিনি গোয়েন্দার চরিত্র করবেন।”

২০১৫ সালের এ কোরিয়ান ছবিতে একজন গোয়েন্দা এক যুবকের ক্রাইম সিন্ডিকেট চালানোর চক্র খুঁজে বের করবেন। অতুল জানিয়েছেন, ভারতীয় দর্শকের পছন্দ মতো ছবিটিতে নতুন কিছু সংযোজন করা যেতে পারে।

সলমান আপাতত 'ভারত'- ছবির প্রচার নিয়ে ব্যস্ত। এ ছবির অনুপ্রেরণাতেও ছিল একটি কোরিয়ান ছবি। ‘ভারত’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৫ জুন।

  • সর্বশেষ