শিরোনাম
◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৭:০৮ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়িং ৭৩৭ ম্যাক্স ত্রুটিতে ক্ষতি সাড়ে ২২ কোটি ডলার

রাশিদ রিয়াজ : বোয়িং ৭৩৭ ম্যাক্স ত্রুটিতে যুক্তরাষ্ট্রের এই উড়োজাহাজ কোম্পানিটির লোকসান সাড়ে ২২ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে যদি আগামী জুলাই পর্যন্ত বিমানটির প্রযুক্তিগত জটিলতার কোনো অবসান না হলে। ইতিমধ্যে বোয়িং তার এধরনের উড়োজাহাজের ত্রুটিতে বাজার মূল্য হারিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। এধরনের উড়োজাহাজ দুর্ঘটনায় ৩৪৬ জন মারা গেছেন। পর্যটন ব্যবসার ওপরও নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। বার্ষিক লাভের ক্ষেত্রে অন্তত বোয়িং ১১ শতাংশ হারাবে। বোয়িং বছরে নেট আয় করে ৮৭৬ মিলিয়ন ডলার। ইঙ্গ-জার্মানি পর্যটন ব্যবসা প্রতিষ্ঠান টিইউআই এজি। স্পুটনিক

টিইউআই ১৫টি বোয়িং ম্যাক্স উড়োজাহাজ পরিচালনা করছে এবং আগামী মে’ মাসের শেষ দিকে আরো ৮টি এধরনের উড়োজাহাজ প্রতিষ্ঠাটি তাদের বহরে যোগ করছে। ইউরোপে টিইউআই দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে বোয়িং ম্যাক্স উড়োজাহাজ পরিচালনা করছে। সম্প্রতি ইথোপিয়া এয়ারের একটি বোয়িং ম্যাক্স দুর্ঘটনায় প্রাণহানির পর প্রাথমিক তদন্তে উড়োজাহাজটির প্রযু্িক্তগত ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।

  • সর্বশেষ