শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৫:০৮ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুমুল লড়াই সেমিফাইনালে দুই বাংলার তারকারা

আবু সুফিয়ান রতন : সৌন্দর্য্য, বিনোদন আর নাচ নিয়ে নাগরিক টিভির পর্দায় চলছে দুই বাংলার তারকাদের মধ্যে তুমুল লড়াই। একবার জয়ী হয় ঢাকা, তো আরেকবার কলকাতার তারকারা।

এরইমধ্যে বর্ণিল এ অনুষ্ঠানের ৬০টি পর্ব সম্প্রচার হয়েছে। কান্নাকাটি, ঝগড়াঝাটি- কী ছিল না সম্প্রচারিত পর্বগুলোতে! তবে ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আয়োজনটির সেমিফাইনাল। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। থাকবে আরও বড় চমক।

বিশেষ এ ৪টি পর্ব সাজানো হয়েছে ভিন্ন আয়োজনে। ‘বাজলো ঝুমুর তারার নূপুর’ গত ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হচ্ছে নাগরিক টিভিতে।

সেমিফাইনালের পর্ব প্রসঙ্গে নাগরিক এর অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘গত ৬০টি পর্বতে আমরা দেখেছি দুই বাংলার ৩০জন তারকা অংশ নিয়ে এই মঞ্চকে কীভাবে লড়াইয়ের মঞ্চ তৈরি করেছেন। কীভাবে নিজেরা এক একটি কঠিন নাচ তুলে ধরেছেন। অনেকেই নাচতে গিয়ে নাচও ভুলে গেছেন! কেউ কেউ নতুন করে সুযোগ চেয়েছেন। কিন্তু বিচারকরা তাদের সিদ্ধান্তে অটল ছিলেন।

সেমিফাইনালের এই চারটি পর্বে থাকছে কীভাবে এক একটি দল এই পর্যায়ে উঠে এসেছে এবং এখন কে কোথায় অবস্থান করছে সেগুলোর চিত্র।’

সেমিফােইনালের এই চারটি পর্বের পরেই শুরু হবে ফাইনাল পর্ব।

‘বাজলো ঝুমুর তারার নূপুর’-এর মূল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে অংশগ্রহণ করেছেন ছয় জন করে মোট ১২ তারকা। বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন টিভি অভিনেত্রী ঈশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা ও সাফা কবির। আর কলকাতা থেকে রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি।

এ রিয়েলিটি শোয়ের বিভিন্ন পর্বে লাইফ লাইনের তারকা হিসেবে আরও প্রতিযোগিতা করেছেন বাংলাদেশ থেকে জাকিয়া বারী মম, মাহিয়া মাহি ও সাদিয়া জাহান প্রভা। আর কলকাতা থেকে অংশ নিয়েছেন গীতশ্রী, পায়েল ও ঋ।

অনুষ্ঠানের প্রতিটি পর্বে প্রধান বিচারক হিসেবে আছেন বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন এবং কলকাতার শতাব্দী রায়।

বিভিন্ন পর্বে বাংলাদেশ থেকে অতিথি বিচারক হিসেবে যুক্ত হয়েছিলেন মৌসুমী, ফেরদৗস, আঁখি আলমগীর, তৌকীর আহমেদ ও সজল। অপরদিকে কলকাতা থেকে জোজো, অনিন্ধ, শ্রীলেখা মিত্র ও তনুশ্রী শংকর।

‘বাজলো ঝুমুর তারার নূপুর’-এর প্রতিটি পর্ব যৌথভাবে উপস্থাপনা করেছেন কলকাতার সৌরভ এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

  • সর্বশেষ