শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৭:৩০ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে সরকারি উদ্যোগে স্থাপন হয়েছে সোলার প্যানেল

কান্তা আইচ রায় : উত্তরের জেলা দিনাজপুরে সরকারি উদ্যোগে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল। এতে কৃষকরা বিনা সেচ খরচে ধান চাষ করে অধিক ফসল উৎপাদন করছেন। সরকারি কৃষিবান্ধব এমন উদ্যোগকে কৃষিতে বিপ্লব আনতে পারে বলে মত উপজেলা কৃষি কর্মকর্তার। প্রাথমিকভাবে ১শ’ বিঘা জমিতে এমন সেবা প্রদান করা হলেও এটি ক্রমান্বয়ে সর্বত্র পুরো জেলা ছড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

শষ্য ভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর। উঁচু জমির কারনে পানির লেয়ার নিচে থাকা যেখানে নিত্যনৈমিত্যিক ঘটনা, সেখানে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরকারি উদ্যোগে সোলার প্যানেলের মাধ্যমে বিনা খরচে সেচ পাচ্ছেন কৃষকরা। এতে পতিত জমিতে আবাদ করে ধান চাষ ভালো হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। তারা বলেন, ৫০ থেকে ৬০ বিঘা জমিতে আমরা পানি দিচ্ছি বিদ্যুতের কোন প্রয়োজন হচ্ছে না। আমাদের এই জায়গা উঁচু আগে আবাদ হতো না। এখন পানির কারণে আবাদ হয়।

দিনাজপুর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, সরকারী এমন উদ্যোগ শুধু উৎপাদন খরচই কমাবেনা একই সাথে ফসল উৎপাদন বাড়বে তিনি আরো বলেন, সোলারের মাধ্যমে পানি দেওয়ায় কম খরচে হচ্ছে ।

কৃষিবান্ধব এমন উদ্যোগ সফল হলে সোলার প্যানেল বাড়ানোর আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের।

দিনাজপুর-৬ এর সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, এখানে কৃষকদের সুবিধা হলে আমরা সোলার প্যানেল বাড়াবো। এই সোলারের ব্যবহার করার কারণ হচ্ছে বিদ্যুৎ শা¯্রয় করা।

প্রাথমিকভাবে ১’শ বিঘা জমিতে বিনা মূল্যে এই সেবা পাচ্ছেন কয়েকশ কৃষক। সূত্র : সময় টিভ

  • সর্বশেষ