শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিহত পরিবারদের ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিলেন কুষ্টিয়া ডিসি

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত: ৫

ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর  আড়াইটার দিকে শহরের বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ। 

নিহতদের মধ্যে সিএনজির চালক, অপর একজন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা হলেন, খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও অজ্ঞাত এক নারী।

নিহত আমেনা ও কমেলা তাদের মেয়ের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার চকরাজাপুর এলাকার থেকে নিজ বাড়ি কুষ্টিয়ার খাজানগর এলাকায় আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই সিএনজিটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর অল্প সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরে তা স্বাভাবিক হয়।

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন পুরুষের মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে।  

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এরপর সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মরদেহ মর্গে নেওয়া হয় সেখানে ছুটে যান কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. ইকবাল হোসেন।  তিনি সেখানে নিহতদের আত্মীয়-স্বজনদের, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সান্ত্বনা জানান। সেখানে তিনি নিহত পাঁচ জনের আত্মার শান্তি কামনা করে সকলকে ধৈর্য ধারণের জন্য পরামর্শ দেন। এ সময় তিনি নিহতের পরিবারকে ৫ লাখ করে টাকা অনুদান দেয়া হবে বলে ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়