শিরোনাম
◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায় ◈ সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৬, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ট্রাকের চাপায় মা-ছেলের মৃত্যু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কানাইপুর ঢাকা খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় ট্রাক চাপায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার ছেলে শাওন (৭) ও তার স্ত্রী সুমি বেগম (৩২)।

জানা গেছে, বাবার বাড়ি মাগুরা জেলার মোহম্মদপুর থেকে প্রাইভেট কার যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সুমির পরিবার। এসময় বিপরীত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে রাস্তার উপরে আছড়ে পড়ে।

এ সময় স্থানীয় জনতা প্রাইভেট করে থাকা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই মা ও ছেলের মৃত্যু হয়। এই ঘটনায় আরো তিনজন আহত আছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। দুর্ঘটনায় প্রাইভেট কারের পাশাপাশি একটি অটোরিকসহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় হাসপাতালে নেয়ার পরে মা ও ছেলের মৃত্যু হয়। এছাড়া আরো তিনজন আহত আছে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • সর্বশেষ