শিরোনাম
◈ রাজধানীর তিন থানায় ককটেল বিস্ফোরণ, নদ্দায় বাসে আগুন ◈ খাগড়াছড়িতে টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের ধাওয়া‌য় পালালেন আওয়ামী লীগ কর্মীরা ◈ এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে প্রতারণা, সতর্ক করল তথ্য অধিদপ্তর ◈ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল সমর্থন, পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার ◈ বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত! ◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের ◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৬, ০১:০৬ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৬, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর তিন থানায় ককটেল বিস্ফোরণ, নদ্দায় বাসে আগুন

রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দারুস সালাম, শেরেবাংলা নগর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় অন্তত চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে নদ্দা এলাকায় একটি বাসে আগুন লাগে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুস সালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীত পাশে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

এদিকে রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Advertisement

অন্যদিকে, রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পল্লবী থানাধীন নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিও জানান, এসব ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর নদ্দা এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে।

  • সর্বশেষ