শিরোনাম
◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০১:১৬ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় একটি কারখানার কার্টনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে আট ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে আগুন লাগে। এ সময় কারখানা এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। অপরদিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি এবং সারাবো ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিক আগুনে সূত্রপাত ক্ষতির পরিমাণ হতাহতের তথ্য জানা যায়নি।

  • সর্বশেষ