শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। 

তিনি বলেন, চকবাজারে তিনতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে আরও তিনটি ইউনিট পৌঁছায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ৬ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ