শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০২:৪৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটিজম নিয়ে ভুল ধারণা ভাঙতে হবে এখনই

পৃথিবীর সব মানুষ এক রকম নয়। কেউ চুপচাপ স্বভাবের, কেউ নিজের জগতে মগ্ন, আবার কেউ চারপাশকে ভিন্নভাবে অনুভব করে। এই ভিন্নতাকেই অনেক সময় আমরা ভুলভাবে বুঝি।

অটিজম হলো ‘নিউরোডেভেলপমেন্টাল অবস্থা’, যা মানুষের মস্তিষ্কের বিকাশ, আচরণ এবং সামাজিক যোগাযোগে প্রভাব ফেলে। এমন সমস্যাগুলো প্রতি বছর ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালনের মাধ্যমে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বাংলাদেশেও দিবসটি উদযাপিত হয়।

সময়ের সঙ্গে বিশ্ব এগিয়েছে, জীবন সহজ হয়েছে, তবুও অটিজম নিয়ে সচেতনতা অনেক কম। ‘অটিজম ও মানবতা – প্রতিটি জীবনেরই মূল্য আছে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। এটি মনে করিয়ে দেয়, অটিজমে আক্রান্ত ব্যক্তিরাও সমান মর্যাদা, অধিকার ও সম্ভাবনার অধিকারী। তাদের ভিন্নতাকে সীমাবদ্ধতা হিসেবে নয়, বরং শক্তি হিসেবে দেখা উচিত।

বিশ্বব্যাপী প্রতি ১২৭ জনে একজন অটিজমে আক্রান্ত। যথাযথ সহায়তা না থাকায় অনেকেই ছোটবেলা থেকে প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত হন, যা তাদের বিকাশে প্রভাব ফেলে। এছাড়াও সমাজে এখনও অটিজম নিয়ে ভুল ধারণা, কুসংস্কার ও বৈষম্য বিদ্যমান। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ পান না।

এই বাস্তবতা বদলাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সরকারগুলোকে অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণে উৎসাহিত করছে। পরিবার ও সেবাদাতাদের প্রশিক্ষণ, কমিউনিটি স্তরে সহায়তা এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

সূত্র- এনডিটিভি

  • সর্বশেষ