শিরোনাম
◈ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান ◈ বেনজীরের জামিনে মুক্তি, কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ ◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল ◈ ডিএনসিসির প্রশাসক ও ঢাকা- ১৮ আসনের এমপির ওপর হামলা, কী ঘটেছিল? (ভিডিও) ◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল

চেয়ারের ছিদ্রে আটকে গেছে নারীর আঙুল। শত চেষ্টা করেও বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ডেকে এই বিপদ থেকে উদ্ধার হন তিনি। সম্প্রতি মালয়েশিয়ায় ঘটেছে অদ্ভুত এই ঘটনা। আর তার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা যায়, ঘটনাটি ঘটেছে গত ১ নভেম্বর। সেদিন ওই নারীর ডান হাতের কনিষ্ঠা আঙুল প্লাস্টিকের চেয়ারের আসনের ছোট গোল ছিদ্রে আটকে যায়। শত চেষ্টা করেও আঙুল বের করতে না পেরে তিনি শেষ পর্যন্ত ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টে যোগাযোগ করেন।

এরপর দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কাটার ব্যবহার করে সাবধানে চেয়ারের অংশ কেটে আঙুলটি বের করেন। উদ্ধারকাজের সময় আঙুলে কোনো আঘাত না লাগে, সেদিকে বিশেষ নজর দেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারী শান্তভাবে বসে রয়েছেন আর উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে চেয়ারের প্লাস্টিক কেটে দিচ্ছেন।

শেয়ারের পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। আর তাতে নানা মন্তব্য করেন নেটিজেনরা।

একজন লিখেছেন, ‘প্রথম কথা হলো, তিনি আঙুলটা ভেতরে ঢোকালেন কেন?’ আরেকজন লিখেছেন, ‘তেল বা লুব্রিকেন্ট লাগিয়ে আঙুলটা বের করা যেতো না? কাটাকাটি কেন?

তবে শেষ পর্যন্ত ওই নারী আহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়