শিরোনাম
◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারবার কলড্রপ? সহজ কিছু উপায়ে নিজেই সমাধান করুন নেটওয়ার্ক সমস্যা

আপনার মোবাইলে বারবার কলড্রপ হচ্ছে। এই কলড্রপ খুবই সাধারণ সমস্যা। যা সবাই কমবেশি মুখোমুখি হোন। শুধু যে সিম কোম্পানির সমস্যার কারণে কলড্রপ হয় তা কিন্তু নয়, ফোনের সমস্যার কারণেও অনেক সময় কলড্রপ হয়ে থাকে। জরুরি মুহূর্তে কলড্রপ ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে নিজেই কলড্রপের সমস্যা সমাধান করবেন—

শুরুতেই আপনার ফোনের সিমকার্ড পরীক্ষা করে দেখুন। নিশ্চিত করুন যে সিমকার্ডটি সঠিকভাবে ঢোকানো হয়েছে কিনা। আর সিমকার্ডটি বের করে পরিষ্কার করে নিন। এরপর আবার সেট করুন। অনেক সময় নেটওয়ার্ক ফেইলিউর হলে একটি নোংরা বা আলগা সিমকার্ডের কারণেও হতে পারে।

এরপর দেখুন, নেটওয়ার্ক সেটিংস রিসেট ঠিক আছে কিনা। সেটিংস রিসেট করুন। ফোনের সেটিংসে যান। সেখান থেকে নেটওয়ার্ক সেটিংস রিসেট বিকল্পটি নির্বাচন করুন। এটি সব নেটওয়ার্ক সেটিংস ফ্যাক্টরি সেটিংসে নিয়ে আসবে। এবার নেটওয়ার্কের ধরন পরিবর্তন করুন। অনেক সময় ফোন অটো নেটওয়ার্ক মোডে সঠিক নেটওয়ার্ক খুঁজে পায় না। সে জন্য সেটিংসে গিয়ে ৪জি, ৩জি, অথবা ২জি-তে সেটিংস পরিবর্তন করে নিন। এরপরও ঠিক না হলে ফোনটিকে আপডেট করে নিন। পুরোনো সফটওয়্যারে নেটওয়ার্ক সমস্যা দেখা দিতে পারে। তাই ফোনের সিস্টেম আপডেট পরীক্ষা করুন এবং উপলব্ধ যে কোনো আপডেট ইনস্টল করে নিন।

এবার এসব কিছু করেই যদি সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে প্রথমেই নিজের ফোনটি রিস্টার্ট করুন। কখনো কখনো ফোনে ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, যা কেবল এটি পুনরায় চালু করেই সমাধান করা যায়। এতে ফোন নেটওয়ার্ক সিগন্যাল পুনরায় সার্চ করবে এবং নতুন সেটিংসের সঙ্গে সংযোগ স্থাপন করবে।

এবার এরোপ্লেন মোড চালু এবং বন্ধ করতে দেখতে পারেন। যদি নেটওয়ার্ক হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তাহলে ১০-১৫ সেকেন্ডের জন্য এরোপ্লেন মোড চালু করতে হবে এবং তারপর এটি বন্ধ করতে হবে। এ পদ্ধতিটি ফোনটিকে আবার নেটওয়ার্ক সার্চ করতে সহায়তা করবে।

  • সর্বশেষ