শিরোনাম
◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক ◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, কে কত পাবেন? ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ   

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ মোবাইল ফোন বন্ধের সময়সীমা বাড়লো, ১৬ ডিসেম্বর কার্যকর হবে না

দেশে অবৈধ পথে ও চোরাই মোবাইল ফোন আমদানি বন্ধের লক্ষ্যে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর কথা ছিল। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন ও নানান দাবির মুখে এনইআইআর কার্যকরের সময়সীমা থেকে সরে এসেছে সরকার।

ফলে ১৬ ডিসেম্বরের পরিবর্তে এখন এ নিবন্ধন প্রক্রিয়া নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে শুরু হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযাগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীদের আগে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত বা স্থিত হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার সুযোগ দিতেই এ সময় বাড়ানো হয়েছে।

মোবাইল ফোন ব্যবসায়ীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে [email protected] এই ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য দিতে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের আমদানি করা হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত বা স্থিত হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ের মধ্যে এসব মোবাইল হ্যান্ডসেটের তথ্য কমিশনে দাখিল করতে পারেননি।

বিটিআরসি জানিয়েছে, যেসব ব্যবসায়ী এখনো তাদের অবিক্রিত বা স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলোর তথ্য দাখিল করতে পারেননি তাদের সুবিধার্থে ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে অবিক্রিত বা স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিটিআরসি।

 

  • সর্বশেষ