শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট, জোর দেওয়া হবে ক্লাউড ও এআই অবকাঠামোতে

আগামী চার বছরে ভারতে ১৭ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এটি এশিয়ায় মাইক্রোসফটের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে চিহ্নিত হচ্ছে। এই বিপুল অর্থ ভারতের ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।

সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর এক্স প্ল্যাটফর্মে এই তথ্য জানিয়েছেন।

সত্য নাদেলা বলেন, ভারতের ‘এআই ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষতা ও সার্বভৌম সক্ষমতা’ গড়ে তুলতেই মাইক্রোসফট এই বিশাল বিনিয়োগ করতে যাচ্ছে।

দ্রুতগতিতে ডিজিটাল অবকাঠামোর বিস্তার হওয়ায় ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বাজারগুলোর মধ্যে একটি। ফলে বিশ্বের অনেক প্রযুক্তি কোম্পানিই এখন ভারতে তাদের বাজার সম্প্রসারণের প্রতিযোগিতায় নেমেছে। এর আগে গত অক্টোবরে গুগল পাঁচ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। তিন দিনের ভারত সফরে থাকা সত্য নাদেলা নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা ছাড়াও বেঙ্গালুরু ও মুম্বাইয়ে অনুষ্ঠিত এআই-বিষয়ক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ভারত সরকারের লক্ষ্য হলো এআই ও সেমিকন্ডাক্টর উৎপাদনের বৈশ্বিক কেন্দ্র হওয়া এবং এ জন্য তারা বিভিন্ন আর্থিক প্রণোদনা চালু করেছে। সত্য নাদেলার সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদি এক্সে লিখেছেন, ‘এআই নিয়ে বিশ্ব ভারতের ব্যাপারে আশাবাদী।’

ভারতে মাইক্রোসফটের সর্বশেষ বিনিয়োগ ছিল ৩ বিলিয়ন ডলার। নতুন করে ১৭.৫ বিলিয়ন ডলারের এই ঘোষণা পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেল। নতুন বিনিয়োগের পরিকল্পনার মধ্যে রয়েছে ডেটা সেন্টার, ক্লাউড ও এআই অবকাঠামো তৈরি এবং কর্মীদের দক্ষতা উন্নয়ন।

তিন দশকের বেশি সময় ধরে ভারতে কার্যক্রম পরিচালনা করছে মাইক্রোসফট, যেখানে বর্তমানে ২২ হাজারের বেশি কর্মী রয়েছেন।

এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, তারা ভারতে চলমান কার্যক্রম আরও বিস্তৃত করতে চায় এবং ২০২৬ সালের মাঝামাঝি থেকে তাদের সবচেয়ে বড় হাইপারস্কেল সুবিধা নিশ্চিত করতে একটি নতুন ডেটা সেন্টার কার্যক্রম শুরু করবে।

সূত্র: আরটিভি 

  • সর্বশেষ