শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৩:২২ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপের দুপাশের কথোপকথন রেকর্ড করবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপ চ্যাটিং ও কলের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ। তবে দীর্ঘদিন ব্যবহারকারীরা সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হয়েছিলেন—এই অ্যাপে কল রেকর্ড করার কোনো সুবিধা নেই। এখন সেই সমস্যা দূর হয়েছে। বিশেষ একটি অ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ভয়েস কল ও ভিডিও কল সহজেই রেকর্ড করা সম্ভব।

অ্যাপটির নাম Call Recorder (Early Access), যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়।

কিভাবে ব্যবহার করবেন:

১. প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন।
২. অ্যাপটি চালু করে ‘Grant Permission’ অপশনে প্রয়োজনীয় অনুমতি দিন। এতে মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন এবং রেকর্ডিং সংক্রান্ত পারমিশন অন্তর্ভুক্ত।
৩. এরপর ‘Recording Option’ চালু করে ‘Exclude App’ অংশের সকল পারমিশন সম্পন্ন করুন।

Advertisement

এই সেটআপ সম্পন্ন হওয়ার পর হোয়াটসঅ্যাপ কলের দুপাশের কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। ব্যবহারকারীরা চাইলে অ্যাপে ঢুকে রেকর্ডিং কখন হয়েছে, কতক্ষণ স্থায়ী হয়েছে—এসব তথ্যও দেখতে পারবেন।

ভিডিও কল সংরক্ষণ করতে হলে মোবাইলের বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে হবে।

এই অ্যাপটি সব ধরনের ফোনে সমানভাবে কাজ নাও করতে পারে। তাই ব্যবহার শুরু করার আগে নিশ্চিত হতে হবে যে এটি আপনার ডিভাইসে সঠিকভাবে কার্যকর হচ্ছে।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ