শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১০:০১ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের মস্তিষ্কেও ঢুকছে মাইক্রোপ্লাস্টিক, ডিমেনশিয়া রোগীদের মস্তিষ্কে পাওয়া গেল ৫ গুণ বেশি প্লাস্টিক কণা

পরিবেশ দূষণের সবচেয়ে নতুন শিকার এবার আমাদের মস্তিষ্ক। মাইক্রোপ্লাস্টিক কেবল নদী, সমুদ্র বা মাটিতেই সীমাবদ্ধ নেই, বরং মানুষের টিস্যুতে ধীরে ধীরে জমতে শুরু করেছে। সাম্প্রতিক এক গবেষণায় এই ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে।

মানুষের মস্তিষ্কের টিস্যুর ভেতরে জমেছে মাইক্রোপ্লাস্টিক, যা আকারের দিক থেকে ‘ন্যানোপ্লাস্টিক’ বলা যুক্তিযুক্ত। নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের নিউরোপ্যাথলজিস্ট ড. ইলেইন বেয়ারার তাঁর গবেষণায় এটি প্রকাশ করেছেন।

শুরুর দিকে তিনি মস্তিষ্কের টিস্যুতে কিছু দুর্বোধ্য বাদামী আস্তরণ লক্ষ্য করেন, যা সাধারণ অপটিক্যাল মাইক্রোস্কোপে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে বিশেষায়িত লেজার স্ক্যানিং বা কনফোকাল মাইক্রোস্কোপের মাধ্যমে কণাগুলোকে দৃশ্যমান করা যায়। দেখা গেছে, এই প্লাস্টিক কণাগুলো ভাইরাসের চেয়েও ক্ষুদ্র এবং আকৃতি হুকের মতো।

গবেষণার পরিসংখ্যান আরও ভয়াবহ। ২০১৬ সালের তুলনায় ২০২৪ সালের নমুনায় মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মানুষের মস্তিষ্কের প্রায় ০.৪৮% ওজনই দখল করেছে এই প্লাস্টিক।

সবচেয়ে চিন্তার বিষয়, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্তদের মস্তিষ্কে সুস্থ মানুষের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। প্রতিটি পরীক্ষিত মস্তিষ্কে প্লাস্টিকের উপস্থিতি প্রমাণ করে যে, এই দূষণ আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশকেও আঘাত করেছে।

গবেষকরা সতর্ক করেছেন, আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার এবং দূষণ রোধ না করলে, এই সমস্যা ভবিষ্যতে আরও গুরুতর আকার নেবে।

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ